Monday, February 22, 2016

এই ভাই এইটাকি তিতুমীরের দেশ ? সূর্য্য সেন মাস্টার নাকি তার পর জন্মেছিলেন ! চেনেন কেউ ? প্রীতি লতা আমার প্রেম সেউ নাকি এখানেই হাটতেন সাগর পাড়ে ; সাগর নয় উপ সাগর ; তবু আছে !

কাল রাতে কড়া নেড়ে জব্বার বলে জব্বর গেট করেছিস মাইরি ; তোর মত দোটানা মাঝি ; সবার বুজি ; ভাবিসাব নাকি নাট্য মঞ্চে কাল এসেছিলেন ; তুই কি ছিলি ?

দরবেশের সংগা ফেরে ; জব্বার ভাই ? রফিক কোথায় বরকতের জ্বর ? মৃত ; দের ও জ্বর আসে শহীদ হলে ! অমরত্বের এই এক জালা মরার পরেও মুক্তি নাই !

No comments:

Post a Comment